দেশে তাৎক্ষণিক পেমেন্ট সুবিধা চালু করছে পেয়নিয়ার!

৯ মার্চ, ২০২০ ১১:৫৪  
ব্যবহারকারীদের জন্য তাৎক্ষণিক ক্লায়েন্ট পেমেন্ট সুবিধা চালু করছে আন্তর্জাতিক পেমেন্ট গ্রহন এবং উত্তোলনে বাংলাদেশে বহুল ব্যবহৃত মাধ্যম পেয়নিয়ার। তবে তার আগে এই সেবা তিন দিন থেকে কমিয়ে এক দিনে করা হবে। সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন পেওনিয়ার বাংলাদেশের হেড অব বিজনেস ডেভলপমেন্ট নাহিদ হাসান। তিনি বলেন, পেয়নিয়ারে যারা বিলিং সার্ভিস ব্যবহার করে ক্লায়েন্টের ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট নিয়ে থাকেন, তারা জানেন যে পেমেন্ট পেওনিয়ার একাউন্টে জমা হতে প্রায় ৩ কার্য দিবস লেগে থাকে। কিছুদিন পর থেকে এটা লাগবে মাত্র ১ দিন। তারমানে যেদিন আপনার ক্লায়েন্ট পেমেন্ট করবে তার পরের দিন আপনার একাউন্টে টাকা ঢুকে যাবে, যোগ করেন তিনি। নাহিদ আরো বলেন, ইনশা আল্লাহ দ্রুতই আমরা হয়ত এটাকে ইনস্ট্যান্ট করে ফেলতে পারবো। তিনি জানান, পেওনিয়ারের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠান সার্ভিস এক্সপোর্ট করছেন অথবা ফ্রীল্যান্সিং করছেন তারা সহজেই তাদের কষ্টার্জিত টাকা বৈধ ভাবে দেশে নিয়ে আসতে পারছেন। পেওনিয়ার থেকে বাংলাদেশের যে কোন ব্যাংকেই টাকা তোলা যায় ২ কার্যদিবসের মধ্যে।